২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা খুন

পটুয়াখালীর মীর্জগঞ্জ উপজেলার আমরাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি তুহিন হাওলাদারকে (২২) সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন সোমবার দুপুরের দিকে তুহিনের লাশ তার গ্রামের বাড়ি ঝাঠিবুনিয়ার ধানক্ষেত থেকে উদ্ধার করে।

মীর্জগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোকলেছ কাজী হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছেন। নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, রোববার বিকেলের দিকে নিজ ইউনিয়ন থেকে তুহিন নিখোঁজ হয়। সোমবার বেলা পৌনে ১২ টার দিকে বাড়ির পাশের ধান ক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তুহিনের গলায় ফাঁসের দাগ রয়েছে।

এ ব্যাপারে ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।