২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর ভয়াবহ কন্টেইনার জট

ঈদের ছুটি, শ্রমিকদের কর্মবিরতি ও অবরোধের কারণে ১০ দিন ধরে চট্টগ্রাম বন্দরে নিয়মিত কোনো কাজ না হওয়ায় কন্টেইনার জট চরম আকার ধারণ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সোমবার মহাজোটের অবরোধের দ্বিতীয় দিনেও বন্দর থেকে পণ্য সরবরাহ নেননি আমদানিকারকেরা। তবে ভেতরে জাহাজ থেকে মালামাল ওঠানামার কাজ চলছে।

বন্দরের সহকারী ট্রাফিক ম্যানেজার (জেটি ও ইয়ার্ড) মশিউর রহমান বেগ নফহবংি২৪.পড়স কে বলেন, সাড়ে ১৪ হাজার টিইইউ এর ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে ইয়ার্ডগুলোতে ২১ হাজার টিইইউ কন্টেইনার জমা হয়েছে। এর পরিমাণ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি।  

তিনি আশংকা প্রকাশ করে বলেন, “এ অবস্থা চলতে থাকলে আগামীকাল (মঙ্গলবার) হতে স্থান সংকটের কারণে জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে যেতে পারে।” 

পণ্য খালাসের বিপরীতে আমদানীকারকরা সরবরাহ না নেওয়ায় মারাত্মক কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। সোমবার বেশ কিছু ট্রাক বন্দরে ঢুকলেও সেগুলো মালামাল নিয়ে যায়নি। 

বন্দর সূত্র জানায়, পণ্য সরবরাহ নেওয়ার জন্য সোমবার ৫৫০ টিইইউ এর চাহিদাপত্র রয়েছে। তবে বিকাল পর্যন্ত কেউ সরবরাহ নেয়নি। সন্ধ্যার পর কিছু সরবরাহ হতে পারে বলে সূত্র জানায়।

সূত্র জানায়, অবরোধের প্রথম দিন রবিবার ১৫০ টিইইউস চাহিদাপত্রের বিপরীতে ৭০ টিইইউস সরবরাহ দেয়া হয়েছে।