২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“মহাপরাজয়ের গন্ধে মহাজোট নির্বাচন থেকে সরে গেছে”

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, মহাজোট মহাপরাজয়ের গন্ধ পেয়ে নির্বাচন থেকে সরে গেছে। আওয়ামী লীগ নির্বাচন করার জন্য নয় বরং তা বানচালে মহাজোট গড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের প্রার্থী নোমানের সমর্থনে লালদিঘী ময়দানে চার দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। 

নোমান চট্টগ্রামবাসীকে আগামী ২২ জানুয়ারি ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র বিরোধীদের প্রতিরোধের আহবান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা শামসুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, বিএনপি নেতা দাস্তগীর চৌধুরী, শ্রমিকদল নেতা এম নাজিম উদ্দিন প্রমুখ।

বক্তারা নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা আগেই বিজয় নিশ্চিত করতে চায়।

নির্বাচনের আগে তাদের পরাজয় আঁচ করতে পেরে এখন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের বিরুদ্ধে খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে। সংবিধানের মধ্যে থেকে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করার জোর দাবি জানান।