বিপুল বিস্ফোরকসহ ছয় জঙ্গি গ্রেপ্তার
র্যাব সদস্যরা রোববার ভোরে নারায়ণগঞ্জ জেলার বি্িযভন্ন এলাকা থেকে সন্দেহভাজন ছয় জঙ্গিকে বিপুল পরিমাণ বিষ্ফোরকসহ গ্রেপ্তার করেছে।
ওই ছয় জঙ্গি জেএমবির সক্রিয় সদস্য বলে দাবি করেছে র্যাবের কয়েকটি সূত্র।
উদ্ধারকরা বিষ্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ টি প্যাকেট ভর্তি সাড়ে ১৫ কেজি পাওয়ার জেল, লোহার তৈরী ইমপ্রোভাইজড হ্যান্ড গ্রেনেড বডি ৮০ টি এবং একটি ডেটোনেটর।
গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁও থানার মফিজুল ইসলাম ও মাসুম বিল্লাহ, রূপগঞ্জ থানার তৈয়বুর রহমান ও আব্দুল আল নাঈম, বন্দর থানার মোহাম্মদ মাহবুব এবং আড়াইহাজার থানার মোয়াজ্জেম মোল্লা।
র্যাব অফিস জানায়, গত ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার রামনা বাইপাস সড়কে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে আটক দুই জেএমবি সদস্য আব্দুর রহমান আলাল ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই ছয়জনকে আটক করা হয়।
