২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বন্দরে পণ্য খালাসে সেনা প্রহরা

মহাজোটের অবরোধের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ব্যবসায়ীরা পণ্য ছাড়াতে চাইলে প্রয়োজনে তাদের সেনা ও পুলিশ প্রহরা দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) চেয়ারম্যন মোহাম্মদ মোসলেহ উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেছেন, যারা পণ্য ছাড়াতে আসবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। প্রয়োজনে সেনা বাহিনী ও পুলিশী নিরাপত্তা দেওয়া হবে তাদের।

পুলিশ কমিশনার মো. মইনুর রহমান চৌধুরীও নফহবংি২৪.পড়স কে বলেছেন,  “পণ্য সরবরাহ যাতে বিঘিœত না হয় সেজন্য পুলিশ সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে। কেউ পণ্য সরবরাহ নিতে চাইলে সিএমপি সহযোগিতা দেবে।”

অবরোধকারীরা বাধা দিলে কি ধরনের পদক্ষেপ নেয়া হবে সে প্রসঙ্গে তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা।”

ডক বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক আবদুল আহাদ জানিয়েছেন, অবরোধ চলাকালে বন্দরে কোনো কাজ হবে না। পণ্য ডেলিভারিও সম্পূর্ণ বন্ধ থাকবে।

অবরোধের মধ্যে ডক শ্রমিকরা কাজে যোগ দেবে কিনা জানতে চাইলে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে রোববার সকালে সিবিএ’র বৈঠকে সিদ্ধান্ত হবে।

বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, ঈদের আগে পরে এমনিতেই পণ্য ডেলিভারি খুব কম হয়েছে। যে জন্য এখন ইয়ার্ডগুলোতে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে।

বুধবার পর্যন্ত সেখানে ১৯ হাজার টিইইউএস এরও বেশি কন্টেইনার জমে ছিল। আরো প্রায় ৯ হাজার কন্টেইনার নিয়ে ১৯টি জাহাজ বন্দরের ভেতরে ও বহির্নোঙরে অপেক্ষা করছে।

বন্দরের সহকারী ট্রাফিক ম্যানেজার (ইয়ার্ড ও জেটি) মশিউর রহমান বেগ নফহবংি২৪.পড়স কে জানান, রোববার সাপ্তাহিক কর্মদিবসের শুরুতেই অবরোধ শুরু হলে এবং তাতে বন্দর থেকে পণ্য ডেলিভারি বন্ধ হয়ে গেলে পণ্যজট পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতে পারে।