২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর কারাগারে কয়েদির মৃত্যু

ফরিদপুর জেলা কারাগারে শুক্রবার সন্ধ্যায় নারায়ণ চন্দ্র দে (৪০) নামে এক কয়েদি মারা গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ডেপুটি জেলার ঋতেমা চাকমা জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়ে। এরপর ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার কর্তৃপক্ষের গাফিলতির কারণেই নারায়ণ মারা গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করে কারাগার তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক বলেন, তাৎক্ষণিকভাবেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

কারাগার সূত্রে জানায়, মাদক পাচার সংক্রান্ত এক মামলায় নারায়ণ দুই বছরের সাজাা ভোগ করছিল। তবে এ সংক্রান্ত একটি আপিল বিচারাধীন আছে।

ফরিদপুর কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।