২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে বিএনপি-এলডিপি সংঘর্ষে আহত ৬

জেলার বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া বাজারে বিএনপি ও এলডিপির মধ্যে সংঘর্ষে শুক্রবার সন্ধ্যায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 12:20 AM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মী ও সমর্থকদের লাঠিপেটা ও চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টায় প্রেমাশিয়া হাইস্কুল মাঠে সমাবেশ করে স্থানীয় বিএনপি। এরপর বিএনপির একটি মিছিল ৩০০ গজ দূরে প্রেমাশিয়া প্রাইমারি স্কুল মাঠে এলডিপির সমাবেশস্থল অতিক্রম কালে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় দলের কর্মীরা ইট পাটকেল ও লাঠি-সোটা নিয়ে একে উপরের উপর হামলা চালালে কমপক্ষে ছয়জন আহত হয়।   

আহতরা হচ্ছেন- বিএনপি নেতা ও কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, সাবের আহমদ, এলডিপির আনোয়ারুল কবির, জিয়া উদ্দিন, মোর্শেদ হোসেন ও দিদারুল ইসলাম।   

বাঁশখালী থানার এস আই রাকিবুল ইসলাম জানান, দুই দলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে এবং চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।