২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আসন না পেয়ে ট্রেন ভাংচুর

সিরাজগঞ্জে টিকিট কেটে আসন না পেয়ে বিক্ষুব্ধ যাত্রীরা পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি ভাংচুর করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 12:11 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এ সময় আতঙ্কে ছোটাছুটি শুরু হলে ১০ যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় উল্লাপাড়া স্টেশনে ট্রেনটি পৌঁছালে ঢাকামুখী শত শত যাত্রী আসন না পেয়ে ভাংচুর শুরু করেন।

উল্লাপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে ট্রেনটি স্টেশন ছাড়ে।