ঢাকার তাপমাত্রা বেড়েছে
ঘন কুয়াশার চাদর আস্তে আস্তে সরে যাচ্ছে রাজধানীসহ সারা দেশ থেকে। শনিবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, আগের দিন যা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মৃদূধরনের শৈত্যপ্রবাহ চলছে। এছাড়া অন্যান্য এলাকায় গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে। আরো একদিন এ শৈত্যপ্রবাহ চলবে বলেও তিনি জানান।
