২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জনের ঘোষণা দিল ইউপিডিএফও

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বলেছে, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলেই কেবল তারা নির্বাচনে অংশ নেবে, অন্যথায় নয়। একই সঙ্গে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় তারা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এরই মধ্যে তারা তিন পার্বত্য জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে ।

শহরের  ইউপিডিএফ কার্যালয়ে বৃহস্পতিবার সকালে দলের এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

এতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ ও একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নির্বাচন কমিশন সংস্কার ও সঠিক ভোটার তালিকা তৈরি, প্রশাসনকে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রভাবমুক্ত করা এবং পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের সাত দফা দাবি বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেত্রী সমারী চাক্মা। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা প্রদীপন খীসা, অনিমেষ চাক্মা, মিল্টন চাক্মা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী সোনালী চাক্মা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সম্পাদক মিঠুন চাক্মা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সুর্নিমল চাকমা এতে বক্তব্য রাখেন।