ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভালুকা উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কের মামারিশপুর নামক স্থানে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় রিনা বেগম (২৯) নামের একজন নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছে রিনা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুদ্দিন। তাকে ঢাকা সিএমএইচএ ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টায় শামসুদ্দিন তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি যাওয়ার পথে মামারিশপুর এলাকায় পিছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
