জেরাল্ড ফোর্ড শোক বইয়ে শেখ হাসিনার স্বাক্ষর
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার যুক্তরাষ্ট্র দূতাবাসে সদ্য প্রয়াত জেরাল্ড ফোর্ড স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। শেখ হাসিনাকে সেখানে স্বাগত জানান রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস।
মহাঐক্য জোটের সংবাদ সম্মেলন শেষে দুপুরে হোটেল শেরাটন থেকে হাসিনা সোজা দূতাবাসে যান।
