সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোলাপগঞ্জ উপজেলার সিলেট--কানাইঘাট সড়কের বাঘা এলাকায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় প্রভাত কুমার দেব (৫০) নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হন ১৭ জন।
নিহতের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাঘায়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে সিলেটে আসার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মামলার প্রস্তুতি চলছে।
