বিদ্যুতের দাবিতে চাঁদপুরে লাঠি মিছিল, হামলা
চাঁদপুরের পুরানবাজার বৌবাজার এলাকায় টানা তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা শনিবার লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে। তারা জেলার প্রধান বিদ্যুৎ কার্যালয়েও হামলা চালায়।
ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় ওই এলাকায় একটানা তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ কার্যালয় ঘেরাওয়ের সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিদ্যুৎ কর্মকর্তারা শনিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর প্রতিশ্র“তি দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।
এ ব্যাপারে চাঁদপুর সদর থানার এএসআই রহমান বলেন, পুরানবাজারের বউবাজার থেকে প্রায় দেড়শো লোক মিছিল করে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করতে গেলে অপ্রীতিকর ঘটনার আশংকায় আমরা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেই।
পুরানবাজার বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দেলোয়ার জানান, ট্রান্সফরমার বিকল হয়ে পড়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা ট্রান্সফরমার মেরামতের কাজ চালিয়ে যাচ্ছি। শনিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
