২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ

মুন্সীগঞ্জে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল আলম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার শ্রীনগর উপজেলার ঢাকা--মাওয়া মহাসড়কের ষোলঘরে মাওয়া থেকে ঢাকাগামী ওই বাসটি আলমকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা--মাওয়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। এতে রাস্তার উভয় দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ এসে ব্যারিকেড তুলে দিয়ে ময়না তদন্তের জন্য আলমের লাশ মর্গে নিয়ে যায়।

নিহত আলম শ্রীনগরের সান্দাদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।