মোহাম্মদপুরে দুই শতাধিক বস্তিঘর পুড়ে গেছে
মোহাম্মদপুরের কাটাসুর এলাকার একটি বস্তিতে শনিবার সন্ধ্যায় এক অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুই শতাধিক বস্তিঘর পুড়ে গেছে দমকল বাহিনী ও থানা পুলিশ জানিয়েছে।
অগ্নিকান্ডের কারণ ও কেউ হতাহত বা নিখোঁজ রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, কাটাসুর কাদেরাবাদ হাউজিং সোসাইটির পশ্চিম পাশে একটি জলাভূমির ওপরে গড়ে তোলা ওই বস্তিতে সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগেএবং সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা সেখানে যায় এবং প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বিডিনিউজ২৪ডটকমকে জানান, আগুনে দুই শতাধিক টংঘর ভস্মীভূত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত কিংবা নিখোঁজ হয়েছে কিনা তা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চলছিল।
