২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিদ্যুৎ অফিসের সামনে মুসল্লিদের বিক্ষোভ

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার তারাবির নামাজের পর মুসল্লিরা রাস্তায় নেমে মিছিল ও বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নগরীর পাওয়ার হাউজ মোড়ের ওজোবাডিকোর বিবিবি - ১ অফিসের সামনে মুসল্লিরা শুক্রবার রাতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর কোন ঘটনা ঘটার আগেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।