২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবক অফিস ঘেরাও, ভাংচুর

খুলনায় যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) কয়েক শ’ গ্রাহক তাদের আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে শনিবার খুলনা এরিয়া অফিস ঘেরাও, বিক্ষোভ ও ভাংচুর করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আমানতকারীরা শনিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দলে দলে এরিয়া অফিসের সামনে এসে সমবেত হয়। এ সময় যুবকের কর্মকর্তারা আত্মগোপন করেন।

আমানতকারীদের অভিযোগ, যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) দীর্ঘদিন ধরে খুলনায় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং গৃহায়ন প্রকল্পের আড়ালে অবৈধভাবে ব্যাংকিং কর্মকাণ্ড চালিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার পর যুব কর্মসংস্থানের কাছে আমানতকারীরা টাকা ফেরত চাইলে যুুবক অনীহা প্রকাশ করে।

নগরীর শেরে বাংলা রোডের নুরুজ্জামান বলেন, ‘হাউজিং প্যাকেজিং’ এর আকর্ষণীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে খুলনা এরিয়া অফিসে ১ লাখ ৮ হাজার টাকা জমা দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার পর টাকা ফেরত চাইলে কর্মকর্তারা অসৌজন্যমূলক আচরণ করেন।’

নগরীর হেলাতলা রোডের মো. উজ্জ্বল চৌধুরী বলেন, ‘এ পর্যন্ত ২৮ হাজার টাকা জমা দিয়েছি।’

এ ব্যাপারে যুবকের এরিয়া অফিসের জনসংযোগ কর্মকর্তা মেজবাহ রাজন বিডিনিউজ২৪ডটকমকে বলেন, খুলনা এরিয়া অফিসের কাছে কোনও ক্যাশ টাকা নেই। ঢাকার প্রধান অফিস থেকে টাকা এলে পযর্াায়ক্রমে সবার টাকা দেওয়া হবে।