২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়লো

চলতি ২০০৬-২০০৭ কর বছরের জন্য ব্যক্তিপর্যায়ে করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ ১৯ দিন বাড়ানো হয়েছে। এই শ্রেণীর করদাতারা এখন ১৯ অক্টোবর ২০০৬ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ব্যক্তিপর্যায়ে করদাতাদের মধ্যে যারা স্ব-নির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করেন তাদের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এর আগে এ জন্য সময়সীমা নির্ধারিত ছিল ৩০ সেপ্টেম্বর ২০০৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সময়সীমা ১৯ অক্টোবর ২০০৬ এর পর আর কোনভাবেই বাড়ানো হবে না।