২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে ২ খুন

পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নাতির ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বৃদ্ধ দাদা। গাজীপুরের কালীগঞ্জে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, বৃহ¯প্রতিবার দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে সদর উপজেলার সোনামোড়া গ্রামের সিদ্দিকুর রহমান (৩০) ধারালো বল্লম দিয়ে তার দাদা আবদুল হাসেমকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর গ্রামবাসী সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ছোট ছেলে সাহাজউদ্দিন (২২) লাঠি দিয়ে জনৈক জুলমত আলীতে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। গাজীপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

পুলিশ সাহাজউদ্দিনকে গ্রেপ্তার করেছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বড় ছেলে হেকিম আলী বাদী হয়ে মামলা করেছেন।