বিদ্যুত সংকট, কেরানীগঞ্জে র্যাবের টহল গাড়িতে আগুন
বিদ্যুত সংকটের প্রতিবাদেকেরানীগঞ্জে মনু ব্যাপারীর ঢালে বৃহস্পতিবার ভোরে প্রায় ২০ হাজার বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসে। র্যাবের একটি টহল গাড়িতেও তারা আগুন লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা দুপুর ২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে ঢাকা--দোহা এবং ঢাকা--নবাবগঞ্জ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা মনু বেপারীর ঢাল এলাকায় পল্লী বিদ্যুাতায়ন বোর্ডের স্থানীয় কার্যালয় ঘেরাও করে। তারা নির্বাচনী প্রচারের জন্য ক্ষমতাসীন দল বিএনপি নির্মিত ১৫টি তোরণও ভাংচুর করে।
পুলিশ বিক্ষোভ চলাকালে ঘটনাস্থল থেকে কমপক্ষে ৫ জনকে গ্রেপ্তার করেছে। একটানা ছয় ঘন্টা বিক্ষোভ চলার পর এলাকার পরিস্থিতি শান্ত হয়ে আসে।
