মন্ত্রিপরিষদের সাবেক সচিব বিএনপিতে যোগ দিচ্ছেন
সদ্য অবসরগ্রহণকারী মন্ত্রিপরিষদ সচিব এএসএম আবদুল হালিম আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি আগামী নির্বাচনে জামালপুর - ২ একটি আসনে বিএনপি কাছ থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
বুধবার সকালে আবদুল হালিম বেইলি রোডে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়ার সঙ্গে দেখা করেন। মূলতঃ দলের মহাসচিব আরোগ্য লাভ করায় তার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। এসময় তিনি মহাসচিবের কাছে বিএনপিতে যোগ দেয়ার কথা জানিয়ে দোয়া চেয়েছেন বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সচিব খোন্দকার শহিদুল ইসলাম আগামী মাসের ৫ অক্টোবর অবসর নিচ্ছেন।
জানা গেছে, তিনিও বিএনপিতে যোগ দেবেন। আগামী নির্বাচনে তার ঝিনাইদহ - ১ আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে।
