২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে পুরো ঢাকায় সংঘর্ষ

বিদ্যুত সরবরাহের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলন-বিক্ষোভ সংঘর্ষে রূপ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে কয়েক দফায় বেশ কয়েক রাবার বুলেট ছুঁেড়ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুপুর বারোটায় এ প্রতিবেদন লেখার সময় সেখানে র‌্যাব মোতায়েন করা হয়েছে। কয়েক হাজার জনতার সঙ্গে র‌্যাব ও পুলিশের সংঘর্ষে পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, লালবাগসহ বিভিন্ন স্থানে বিক্ষোভরত জনতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্ছিন্ন সংঘর্ষ বাধে।

বৃহস্পতিবার সকালে জনতা মিরপুর ১২ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত ৫ কিলোমিটার জায়গা অবরোধ করে রাখে। এসময় সেখানে কোনো যানবাহন ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে বিক্ষুব্ধ জনতা র‌্যাবের গাড়িতে আগুন দেয়।