দুই দলের মধ্যে শিগগিরই আলোচনার জন্য ব্যবসায়ীদের জোর তৎপরতা
শীর্ষ ব্যবসায়ী নেতারা দুই তিনদিনের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মহাসচিব পর্যায়ে বৈঠক করে সঙ্কট নিরসনের জন্য জোর তৎপরতা শুরু করেছেন। এর মধ্যেই তারা দুই দলের নেতাদের সঙ্গে দুই বার দেখা করেছেন।
মঙ্গলবার রাতে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে ব্যবসায়ীরা বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে দেখা করেন। সকালে আরেক বার এ দুজনের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ী নেতারা।
সূত্র জানিয়েছে, ব্যবসায়ী নেতারা দুই দলকেই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় বসে সঙ্কট নিরসন করতে বলেছেন।
