দূর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব
অসামরিক সহযোগিতার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি সার্ভিসের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এ্যাডউইন পি. স্মিথ রোববার বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব দেন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বৈঠকে উপস্থিত ছিলেন।
স্মিথ সাংবাদিকদের বলেন, তারা দুর্যোগ ব্যবস্থাপনা, শাসন প্রক্রিয়া এবং জ্বালানি নিরাপত্তা খাতে সহযেগিতার প্রস্তাব দিয়েছেন।
রিয়াজ রহমান বলেন, আমরা অসামরিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আলোচনায় স্থান পেয়েছে প্রশিক্ষন, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং পূনর্নির্মাণের মতো বিষয়গুলো।
তিনি জানান, কোস্ট গার্ড, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়, পুলিশ ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা এই সেন্টারের অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন।
