সোমবার রাতে দেশে ফিরছেন মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া হৃদরোগের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সোমবার রাতে দেশে ফিরছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর কুইন এলিজাবেথ হসপিটালে হৃদরোগ চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন। তবে দেশে তাঁকে এক মাস কডা নিয়মের মধ্যে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
রোববার সকালে কুইন এলিজাবেথ হসপিটালে হৃদরোগ বিভাগে মান্নান ভুঁইয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি সোমবার রাতে সিঙ্গাপৃুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।
গত সোমবার সেপ্টেম্বর মান্নান ভূঁইয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এর পরদিনই তিনি হসপিটালে ভর্তি হন এবং তাঁর হৃৎপিন্ডের ধমনীতে ব্লক অপসারণের জন্য এনজিওপ্লাস্ট করা হয়।
উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বুকের ব্যথার কারণে মান্নান ভুঁইয়াকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
