২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অনেকেই রোজা রেখেছেন আজ

রাজধানীর অনেকেই আজ রোববার থেকে রোজা রাখা শুরু করেছেন। ভোর বেলায় বিভিন্ন এলাকার মসজিদের মাইক থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এদিকে ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে, শনিবার চাঁদ দেখা না যাওয়ায় সোমবার থেকে রমজানের শুরু হবে।

এদিকে হবিগঞ্জের আটটি উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষও আজ রোববার রোজা পালন করছেন।

ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল আমিনীর নির্দেশে তার অনুসারীরা মাইকিং করে আজ রোজা পালনের ঘোষণা দেয় বলে স্থানীয়রা জানান। 

হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিছ তোফাজ্জল ইসলামের বরাত দিয়ে এই মাইকিং করা হয়। উল্লেক্য, তোফাজ্জল ইসলাম আমিনীর ঐক্যজোটের নেতা। 

হবিগঞ্জের সদর, আজমিরিগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর এবং বালিয়াচঙ্গের পাঁচ লক্ষাধিক লোক প্রথমে রোজা রাখলেও পরে অনেকে রোজা ভেঙ্গে ফেলেন।