২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল জেলা প্রশাসন প্রাঙ্গণে শিবির - পুলিশ সংঘর্ষ

বরিশালে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাথে আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের কর্মচারি ও পুলিশের এক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ছাত্রশিবিরের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাদ্রাসা আন্দোলন পরিষদ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পুরো  জেলা প্রশাসন প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়।

এর ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা  জানান,  বাংলাদেশ মাদ্রাসা আন্দোলন পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসন ঘেরাও  এবং স্মারকলিপি দেওয়ার জন্য  প্রশাসকের কক্ষে ঢুকতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ছাত্র শিবির নেতা জহিরউদ্দিন বাবর বিডিনিউজ২৪ডটকমকে জানান, ফাজিল ও কামিলকে ডিগ্রী এবং মাস্টার্সের মানের দাবিতে তারা এই ঘেরাও কর্মসূচি আহ্বান করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) সংঘর্ষ চলছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বিডিনিউজ ২৪.ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনার সাথে জড়িত এক ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।