২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

যশোর -- খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া ভাঙ্গাগেট এলাকায় আজ রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতরা হচ্ছেন -- যশোর সদরের মহাকাল এলাকার আব্দুস সালাম (৫৫) এবং চেঙ্গুটিয়া কাপাসাটি এলাকার ফাতেমা বেগম (৫০)। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী যাত্রীবাহী বাস (সিলেট--ব--৯৭৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে চেঙ্গুটিয়া ভাঙ্গাগেট নামক স্থানে অপেক্ষমান বাসযাত্রীদের চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

আহতদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।