২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর সিলভার টাওয়ারের সামনে থেকে বোমা উদ্ধার

নগরীর অভিজাত এলাকা গুলশানের সিলভার টাওয়ারের সামনে থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ একটি বোমা উদ্ধার করেছে। ভবনটির মালিক বাগেরহাটের বিএনপি সাংসদ এমএএইচ সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজ২৪ ডটকমকে বলেন, নগরীর গুলশান থেকে বোমা বা গ্রেনেডের মতো দেখতে একটি বস্তু উদ্ধারের কথা তিনি শুনেছেন।

গুলশান থানা পুলিশ বোমার মতো দেখতে একটি বস্তু উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেছে, এটি আসল না নকল তা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।