২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগ থানার মান্ডা এলাকায় শনিবার সকাল ৯টার দিকে সুরাইয়া ইয়াসমিন তাহমিনা (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সুরাইয়া মতিঝিল আইডিয়াল কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 02:13 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তার বাবার নাম মোহাম্মদ সোহরাব উদ্দিন। বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার বেজগাঁও গ্রামে।

পুলিশ জানায়, তাহমিনা মায়ের সাথে অভিমান করে বাথরুমে ঢুকে। পরে তার বাবা--মা অনেক ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ বাথরুমের ঝরনার পাইপের সাথে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তাহমিনাকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহমিনা দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে বড় ছিল।

সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে, ঝুলন্ত অবস্থায় তারা মৃত দেহটি উদ্ধার করলেও মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে বলে পুলিশ জানায়।