দিনাজপুরে ২টি লাশ উদ্ধার
জেলার নবাবগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলায় পুলিশ বৃহস্পতিবার মাদ্রাসার এক ছাত্রসহ দুই জনের লাশ উদ্ধার করেছে।
শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, নবাবগঞ্জের করতোয়া নদীতে অজ্ঞাত (৪৫) পরিচয়ের একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে দিমেক মর্গে পাঠায়।
এ ছাড়া বোচাগঞ্জের রহিমা খাতুন মাদ্রাসার ছাত্র মানিক (১৪) গত বৃহ¯পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধান ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
