২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এবার ২৩২টি মন্ডপে পূজা হচ্ছে

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে গাজীপুরে ২৩২ টি মন্ডপ তৈরি করা হচ্ছে। এর মধ্যে গাজীপুর সদরে ৫৬টি শ্রীপুর ৩৭টি, কালিয়াকৈরে ৭৪টি, কালীগঞ্জে ২৯টি এবং কাপাসিয়া উপজেলায় ৩৬টি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

গাজীপুর জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্র চন্দ্র মন্ডল জানান, আজ শুক্রবার পর্যন্ত তারা সরকারি কোন সাহায্য পাননি।

তবে জেলা প্রশাসক ম. ফজলে রাব্বী জানান, আগামী রোববার এ ব্যাপারে সভা ডাকা হবে।

গত ২০ সেপ্টেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে শান্তি -- শৃংখলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। রোজা ও পুজা একই সময়ে হওয়ায় যাতে সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকতে পুলিশ সুপার নির্দেশ দেন।