২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার উপকূলে নিখোঁজ শতাধিক ট্রলারের মধ্যে ফিরেছে ৭০টি

কক্সবাজার উপকূলীয় এলাকায় দূর্যোগের কবলে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া ট্রলাগুলোর অধিকাংশই ফিরে এসেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 10:47 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিখোঁজ শতাধিক ট্রলারের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ফিরে এসেছে ৭০টির মতো। বোট মালিক সমিতির সভাপতি মজিবর রহমান চেয়ারম্যান এই তথ্য জানান।

অবশিষ্ট ট্রলারগুলো দূর্যোগের কবলে পড়ে ডুবে গেছে বলেই মনে করছেন ফিরে আসা জেলে ও ট্রলার মালিকরা। তবে অধিকাংশ ট্রলারেরই ব্যাপক ক্ষতি হয়েছে। লাখ লাখ টাকা মূল্যের জাল ও অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে গেছে। নৌ বাহিনীও দু’টি ট্রলার ও তাদের মাঝিমাল¬াদের উদ্ধার করে উপকূলে পৌঁছে দিয়েছে। তবে গতকাল পর্যন্ত কক্সবাজার উপকূলে কোন লাশ পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেছেন, নিখোঁজ ট্রলার ও ক্ষতিগ্রস্থ মাঝি মাল্লাদের সরকারী ভাবে ক্ষতিপূরণ দেয়া হবে।

      এদিকে মৌসুমী লঘুচাপটি  বিকাল ৩টার দিকে উপকূল অতিক্রম করেছে। কক্সবাজার ও আশেপাশের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দর ও আশেপাশের এলাকায় ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।