নরসিংদী এবং কেরানীগঞ্জে ডাকাতি, আহত ১
নরসিংদী এবং কেরানীগঞ্জে দুই বাড়িতে বুধবার গভীর রাতে ভয়াবহ ডাকাতি হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নরসিংদী: শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামীর বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে বিজয় গোস্বামীর ভাই বিনয় গোস্বামী (৪৫) মারাতœক আহত হন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ৩০/৩৫ জন সশস্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে বিনয় গোস্বামীর ২ বছরের শিশু পুত্র বিশালকে মারধর ও ছুরিকাঘাতের চেষ্টা করে। বিনয় বাঁধা দিলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এ সময় অস্ত্রের মুখে স্বর্নালংকার, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল তারা ডাকাতি করে নিয়ে যায়।
ডাকাতি চলাকালে বিষয়টি মোবাইল ফোনে পার্শ্ববর্তী সৈয়দনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। কিন্তু ডাকাতরা পালিয়ে যাওয়ার আধাঘন্টা পর পুলিশ বাড়িতে পৌঁছায় বলে অভিযোগ করেছেন গৃহকর্তা বিজয় গোম্বামী।
এ ব্যাপারের শিবপুর থানায় মামলা হয়েছে।
কেরানীগঞ্জ: আবদুল্লাহপুর মালাভিটা এলাকায় বুধবার গভীর রাতে কুয়েতপ্রবাসী মিলনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৪০ ভরি স্বর্ন, নগদ তিন লাখ টাকা এবং ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা মিলন (৪৫) বিডিনিউজকে বলেন, রাত একটার দিকে ১০/১৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বন্দুক এবং ধারালো অস্ত্রের মুখে পরিবারের ৫ সদস্যকে দড়ি দিয়ে বেঁধে মালামাল নিয়ে তারা কেটে পড়ে। কেরানীগঞ্জ থানার ওসি কামরুল হাসান বিডিনিউজকে বলেন, আমি মিলনের বাড়ি ঘুরে এসেছি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
