২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার আমতলীতে এক বৃদ্ধ খুন

বরগুনার আমতলী উপজেলার টেপুরায় নিজ বাড়িতে সন্ত্রাসী হামলায় আইজদ্দিন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতের পারিবারিক সূত্র জানায়, একদল মুখোশধারী সন্ত্রাসী মঙ্গলবার রাতে আইজদ্দিনের ঘরে ডাকাতবেশে হানা দেয়। এক পর্যায়ে তারা  তাকে উপুর্যুপরি কুপিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আইজদ্দিনকে বুধবার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকাল ৭টায় তিনি মারা যান।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপর একটি সূত্র জানায়, নিহত আইজদ্দিনের সাথে পার্শ্ববর্তী এলাকার লোকজনের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।