২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও অটোরিকশা ধর্মঘট ১১, ১২ অক্টোবর

সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৩০০ টাকায় নির্ধারণ এবং রাস্তায় ট্রাফিক পুলিশ ও গ্যারেজে সিএনজি মালিকের নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে অটোরিকশা শ্রমিক লীগ মঙ্গলবার ঢাকায় সকাল - সন্ধ্যা ধর্মঘট পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে ১১ ও ১২ অক্টোবর ঢাকায় দু দিনের সিএনজি অটোরিকশা ধর্মঘট  আবারো পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

ধর্মঘট চলাকালে বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে অটোরিকশা শ্রমিক লীগ সমাবেশ করে। সমাবেশ থেকে অটোরিকশা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি মো. শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। অন্যান্যের মধ্যে অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, ট্যাক্সিক্যাব মাইক্রোবাস চালক ফেডারেশনের সভাপতি মো. আজাহার আলী এবং কেন্দ্রীয় নেতা সরদার মো. সোবহান বক্তব্য রাখেন।