নওগাঁয় গৃহকর্তাকে হত্যা করে দেড় লাখ টাকা লুট
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরি গোয়ালবাড়ি গ্রামে রোববার গভীর রাতে দূবৃর্ত্তরা বজলুর রশীদ বুদা (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনার পর সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সূত্র জানায়, রোববার গভীর রাতে ৭/৮ জনের একদল দূবৃর্ত্ত বুদার ঘরে প্রবেশ করে। দূর্বৃত্তরা বুদার দ্বিতীয় স্ত্রীর মুখ বেঁধে রেখে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দূর্বৃত্তরা তার ঘরে থাকা ধান বিক্রির নগদ দেড় লাখ টাকা এবং অন্য মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি।
