ভারতে যাওয়ার পথে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ১১ বাংলাদেশী গ্রেপ্তার
অবৈধভাবে ভারত যাওয়ার সময় শনিবার সকালে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে পুলিশ ১১ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া সীমান্ত এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার গুলিশখালি গ্রামের জামালউদ্দিন (৫০), কামরুল ইসলাম (১৮), রফিকুল ইসলাম (২৬), পূর্বচিতা বারুখালি গ্রামের ফাতেমা খাতুন ডলি (৪৫), শরনখোলা উপজেলার কদমতলা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫), লোন্দাকাট গ্রামের রেজাউল ইসলাম (৩০), উত্তর বাদনা গ্রামের মর্জিনা বেগম (৩০), সুনামগঞ্জ জেলার সেকেন্দারকাটি গ্রামের আবুল হোসেন (৩০) ও সদরউদ্দিন (৩০)। অপর দুই জনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
