২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে জবি সাংবাদিক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সশস্ত্র হামলা চালিয়ে চার সাংবাদিককে মারধর করার তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রোববার সমিতির সদস্যরা এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ, মৌন মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সদস্যরা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমিতির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অলিউল্লাহ খান সোহরাব, কাজী সাখাওয়াত হোসেন, আতাউর রহমান অর্পন প্রমুখ।

প্রসঙ্গত সংগঠন থেকে বহিস্কৃত ছাত্রলীগের কয়েকজন নেতা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। একপর্যায়ে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও ছাত্রলীগের বহি®কৃত নেতাদের উপর হামলা চালায়।

এর আগে গত জুন মাসে ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি লিয়াকত সিকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেত্রী সংবাদ সম্মেলন করার সময়ও ছাত্রলীগ নেতারা সম্মেলনে হামলা চালিয়েছিল।