বাগেরহাটে একজন এসিডদগ্ধ
বাগেরহাটে মাধুরী রানী কুণ্ডু (৪০) নামে মহিলা দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গেছেন।
বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলার কাঁঠালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ রিপন ফকির (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে কাঁঠালিয়া গ্রামের আক্কাস আলী ফকিরের ছেলে।
পুলিশ জানায়, মাধুরী বৃহস্পতিবার রাতে ঘরের বাইরে এলে পাঁচ দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে তার শরীর ঝলসে যায়।
আশংকাজনক অবস্থায় মাধুরীকে কচুয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্ব শত্রতার জের ধরে তাকে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
