২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে বন্দুকযুদ্ধে ২ জন নিহত, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

বঙ্গোপসাগরের হাতিয়া মৌলভীরচরে কোস্টগার্ড সদস্যদের সাথে শুক্রবার সকালে জলদস্যুদের বন্দুকযুদ্ধে দুজন নিহত এবং চার জলদস্যু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 01:09 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এ ঘটনায় দুটি ট্রলার এবং আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ আশরাফ বিডিনিউজ২৪.কমকে জানান, বঙ্গোপসাগরে টহলরত কোস্টগার্ড সদস্যরা জলদস্যুদের তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। 

উভয়পক্ষের বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত এবং চারজন আহত হয়। এক পর্যায়ে একটি ট্রলারে করে দস্যুরা নিহতদের লাশ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ডাকাতি করা মাছবোঝাই দুটি ট্রলারসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হচ্ছে -- সহিদুল ইসলাম, খোকন এবং মামুন। এদের সবার বাড়ি বরিশালে। জলদস্যুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোস্টগার্ড সদস্যরা আটককৃত ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বিদেশী বন্দুক, ১৩ রাউন্ড গুলি এবং ১টি গুলির খোসা উদ্ধার করে।

এ নিয়ে গত দেড় মাসে বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যদের সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধে আটজন নিহত হয়েছে।