রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
রাজবাড়ী কাকিলাদহ গ্রামে বুধবার গভীর রাতে ব্যবসায়ী দ্বীজেন্দ্রনাথ পালের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা জানান, রাত প্রায় সাড়ে আটটার দিকে পারিবারের সবাই একসাথে টিভি দেখছিলেন। এসময় ৮/১০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তাদের ঘরে প্রবেশ করে এবং তাদের একটি কক্ষে আটকে রেখে স্টেলের আলমারী ভেঙ্গে টাকা,স্বর্ণালঙ্কার, একটি মোবাইল সেট এবং মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রাতেই খরব পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
