গত অর্থবছরে ভিসা ও পাসপোর্ট ফি বাবদ রাজস্ব আয় ১৬৩ কোটি টাকারও বেশ
২০০৫-০৬ অর্থবছরে বিভিন্ন দুতাবাস, হাই কমিশন ও কনস্যুলারের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ফি বাবদ মোট ১৬৩ কোটি ১৬ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।
জাতীয় সংসদে বুধবার বিএনপির সাংসদ এমএ হাসেমের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান একথা জানান।
পররাষ্ট্র মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
জাতীয় সংসদে বিএনপির মঞ্জুর কাদেরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।
মন্ত্রী আরও জানান, জাতিসংঘের ১৯১টি দেশের মধ্যে ১২৭টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে মাত্র ৪৫টি দেশে বাংলাদেশের আবাসিক দুতাবাস রয়েছে।
এছাড়া ৭৪টি দেশে সমবর্তী দায়িত্ব অর্পণের মাধ্যমে এবং আরো ৮টি দেশে অনারারি কনসালের মাধ্যমে কুটনৈতিক সম্পর্ক রক্ষা করা হচ্ছে।
জামাতের আবু সাঈদ মোহাম্মদ সাদাত হুসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের অপপ্রচার রোধ এবং দেশের ভাবমূর্তি উজ্জল করতে বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রতিবাদ ছাপানো হয়। ওইসব পত্রিকায় দেশের প্রকৃত চিত্র তুলে ধরে ইতিবাচক রিপোর্টও প্রকাশ করা হয়।
