বরিশালে গণধোলাইয়ে চোর নিহত
সদর উপজেলার চরকাউয়া গ্রামে সোমবার সকালে চোর সন্দেহে গনধোলাইয়ের শিকার হয়ে কালু (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে জানান, চরকাউয়া গ্রামের পনু বিশ্বাসের বাড়িতে চুরি করার সময় স্থানীয় লোকজন কালুকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। এর ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কালুর লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
