পাবনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
পাবনার ঈশ্বরদীতে রোববার গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪০) নিহত হয়েছে।
তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীখোলা এলাকার একটি ইটভাটায় একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল রোববার রাত একটার দিকে ইটভাটার পুরো এলাকা ঘিরে ফেলে। এসময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০/২৫ মিনিট বন্দুকযুদ্ধে জয়নাল আবেদীন নামে একজন গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, নিহত জয়নাল অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তিনি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একনলা একটি বন্দুক, গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
