মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪
মুন্সীগঞ্জে ধলেশ্বরী সেতুর কাছে শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা - মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী সেতুর কাছে শনিবার রাত ১১ টায় সুন্দরবন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি তোরণে ধাক্কা খায়। এতে পাঁচজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬০) মারা যায়।
অন্যদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলো। পুলিশ বাসটি আটক করলেও এর চালক এবং হেলপার পালিয়ে গেছে।
