বান্দরবানে একে--৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার
বান্দরবানে শনিবার সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ১টি একে--৪৭ রাইফেলসহ বিপুল পরিমান গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।
সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনীর একটি দল শনিবার রুমা উপজেলা সদরের পূর্নবাসন পাড়ার গহীন অরণ্যে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। তল¬াশী চালিয়ে তারা একটি একে--৪৭ রাইফেল ও ৩৯ রাউন্ড গুলিসহ বিভিন্ন ধরণের সামরিক সরঞ্জাম উদ্ধার করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র প্রতিবেশী দেশ মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এর বলে স্থানীয় সূত্র জানায়।
