২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৩৫

টাঙ্গাইলে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 10:10 AM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মির্জাপুুর উপজেলার  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩০ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এবং ৩ জনকে জামুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো -জ- ৬০২১) এবং পাক্ল্লুাার বিপরীত থেকে আসা একটি টেক্সিক্যাবের (ঢাকা -মেট্রো-প-১৪-৪৬৮) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ  হারিয়ে  পাকুল্লা ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

নিহত চারজনের পরিচয় জানা না গেলেও এদের একজন বাসে ও তিনজন ট্যাক্সিক্যাবে করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।