নারায়নগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
জাতীয় নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড, কালোটাকার প্রভাব, পেশী শক্তিরোধের উপায় নিয়ে নারায়নগঞ্জে শনিবার নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
প্রথম আলো, ডেইলী স্টার ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০০৭ঃ জবাবদিহিমূলক উন্নয়ন প্রচেষ্টায় সুশীল সমাজের উদ্যোগ’ শীর্ষক এই জাতীয় নাগরিক সংলাপ আয়োজনের মধ্য দিয়ে নাগররিক কমিটির যাত্রা এ জেলায় শুরু হয় ।
সংলাপে বক্তব্য রাখেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রমূখ। সংলাপে স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়েও আলোচনা করেন বক্তারা।
